৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় করোনায় আক্রান্তদের খবর নিলেন ইউএনও

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ৮:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় করোনায় আক্রান্তদের খবর নিলেন ইউএনও
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : নওহাটা পৌর এলাকার করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতার।

গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় নওহাটা পৌর এলাকায় দুইজন করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার।

এছাড়াও তিনি নওহাটা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও মোড়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন