রাজশাহীতে অসহায়দের পাশে সোনার বাংলা পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়-দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোনার বাংলা পরিষদ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর কোর্ট বাজার সংলগ্ন রাজশাহী কোর্ট কলেজ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের তত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী প্রেসক্লাব ও উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন- সোনার বাংলা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. জাকাউল হক, রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান।
