৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ৮:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় বলাই চন্দ্র কুমার (২০) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে পুঠিয়ার ধোপাপাড়ার রঘুনাথ কুমারের ছেলে। গতকাল ১৩ জুলাই এ ঘটনা ঘটে। জানা গেছে, বলাই তাদের বাড়ি থেকে আধা কি. মি. দূরে হাড়োখালী বিলের মধ্যে একটি আম গাছে গলায় পাট পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়।

ইউপি সদস্য শারমিন জানান, বলাই আত্মহত্যা করেছে। অপর ইউপি সদস্য শামীম জানান ব্যক্তিগত হতাশা থেকে বলাই এ কাজ করতে পারে। তবে সে নিরিহ প্রকৃতির ছিল। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান বলাই আত্মহত্যা করেছে। তার লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন