৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বীর মুক্তিযোদ্ধা সোলাইমানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ৮:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বীর মুক্তিযোদ্ধা সোলাইমানের দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার বড়বিহানলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী (৬৮) রবিবার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার রাতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম সোলাইমান আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা সহকারি কমিশনার মাহমুদ হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী হিরু, আকবর আলী, এরশাদ আলী, আকবর আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন