মেয়রকে ‘করোনাকালে মানবিক পুলিশ’ বই উপহার দিলেন আরএমপি কমিশনার
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ‘করোনাকালে মানবিক পুলিশ’ বই উপহার প্রদান করা হয়েছে। সোমবার রাত ৮টায় নগর ভবনে মেয়র মহোদয়ের হাতে বইটি তুলে দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
এ সময় রাসিক মেয়র আরএমপি কমিশনারকে ‘বাঙালি সমাজ শিক্ষা ও উন্নয়ন ভাবনা’ গ্রন্থ উপহার প্রদান করেন। এরপর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
