৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়র লিটনের শোক প্রকাশ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ৮:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়র লিটনের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বেঙ্গল কোল্ড স্টোর ও ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ সাইদুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীর সহ-সভাপতি বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. আব্দুল খালেক বিশ্বাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, মহানগরীর রানীবাজার নিবাসী মোঃ সাইদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা সিএমএইচ এ এবং নগরীর নওদাপাড়া সুফিনগর নিবাসী ডাঃ আব্দুল খালেক বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে রাজশাহীর অন্তর্গত চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক বিশ্বাসের মৃত্যুতে রাজশাহী নগর আওয়ামী লীগ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন