৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর কুমারপাড়ায় ডাবলু সরকারের খাদ্য বিতরণ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ৮:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর কুমারপাড়ায় ডাবলু সরকারের খাদ্য বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার বেলা ২ ঘটিকায় কুমারপাড়া সরকার টাওয়ার থেকে করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান,

সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, আওয়ামী লীগ নেতা গৌতম দাস, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিব শেখ, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ইমন, ছাত্রলীগ নেতা অনিক হাসান, মেহেদি হাসান রাজ।

প্রতিদিনের মত চলমান করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যেয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী মধ্যে- চাউল, মুরগী, ডিম, মালটা, আপেল, বেদানা, আম, দুধ, চিনি, চাপাতি, কলা, পেয়ারা, লেবু, লটকন সহ ইত্যাদি সামগ্রী বিতরণ করেন। সর্বমোট ৪০ টি প্যাকেট বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন