৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ৮:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব। গতকাল সোমবার পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পুঠিয়ায় বাজার এলাকা থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে যাওয়া হচ্ছে।

পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা, ২ বোতল ফেন্সিডিল, ভ্রমণ ভ্যাগ ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন