৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ৮:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী এর উদ্যোগে সকাল ১১ টায় “আমরা লড়ছি সকল সিন্ডিকেটের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ করোনাকালে রাজশাহীতে অক্সিজেন নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের নেতা ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টু, সংগ্রাম পরিষদের সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভি.পি রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ।

এ সময় উপস্থিত ছিলেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা মো: হাবিবুর রহামন বাবু, মেরাজুল আলম মেরাজ, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, কামরান হাফিজ, চুন্না মোরশেদ, হাসান খান, আলমগীর কবীর, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন