নিরাপদ সড়ক চাই রাজশাহী শাখার জুম কনফারেন্স
প্রেস বিজ্ঞপ্তি : নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার জুম কনফারেন্স গতকাল সোমবার ১২ জুলাই বিকালে রাজশাহী জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই জুম কনফারেন্সে ঢাকা থেকে যোগ দেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এই জুম কনফারেন্সে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ ইহসান উল হক কামাল। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক।
ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালিউর রহমান বাবুর সভাপতিত্বে এই জুম কনফারেন্সে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বর্তমান সঙ্কটে জনগণকে স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করণ এবং সঙ্কটে আক্রান্ত পরিবারগুলিকে সাহায্য সহযোগিতার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
