৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অস্থায়ী খাদেমুল ইসলাম জামে মসজিদ নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ৯:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অস্থায়ী খাদেমুল ইসলাম জামে মসজিদ নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সড়কের নকশায় বিদ্যমান ২৫নং ওয়ার্ডের খাদেমুল ইসলাম জামে মসজিদ সাময়িকভাবে স্থানান্তর করা হচ্ছে। এজন্য অস্থায়ী খাদেমুল ইসলাম জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে।

গতকাল রোববার বিকেলে অস্থায়ী মসজিদটির নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মেয়র। পরিদর্শনকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে।

প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে সড়কটির দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন ফুটপাথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন