৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ’লীগ নেতার মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ৯:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আ’লীগ নেতার মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভবানীগঞ্জ পৌর আওয়ামীগের কৃষি বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন প্রামানিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বেলাল উদ্দিন প্রামানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

গতকাল ররবিবার দুপুর ২ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। বেলাল উদ্দিন প্রামানিকের বাড়ি ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতিপাড়া। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম বেলাল উদ্দিন প্রামানিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন