৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কোরবানীর হাটে ক্রেতা শতাধিক, গরু আমদানী দুই’টি

প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ৮:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কোরবানীর হাটে ক্রেতা শতাধিক, গরু আমদানী দুই’টি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা গরু কয়-বিক্রয়ের এলাকার অন্যতম হাট। এ হাটে কোরবানীর মওসুম ছাড়ায় গরু-ছাগলসহ অন্যান্য পশু বিকিনিকি চলে থাকে বছরজুড়ে। দেশে করোনা মহামারির কারনে সরকারি ভাবে বিধিনিষেধ থাকায় সকল হাট বন্ধ ছিল।

কিন্তু গতকাল থেকে স্বাস্থ্য মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে অল্প পরিসরে পশু হাটে বসানোর জন্য নির্দেশনা পেয়ে হাট ইজারাদার মাইকিং করে প্রচার চালাই ক্রেতা-বিক্রেতাদের হাটে আসার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু গত শনিবার কেশরহাট পৌরসভা কোরবানীর পশু হাটে বিকেল সন্ধা পর্যন্ত ক্রেতার উপস্থিত শত শত উপস্থিতি থাকলেও হাটে প্রায় গরু শূন্য।

এ সময় বাগমারা উপজেলার রক্ষিতপাড়া গ্রামের শহিদুল ইসলাম নামে মাত্র একজন বিক্রেতা ১টি ষাড় ও ১ গাভী গরু নিয়ে হাটে আসে। এ সময় গরু ২টি ঘিরে ক্রেতাদের আনাগোনা দেখা যায়। কেশরহাট পৌরসভা হাট থেকে গতকাল শনিবার পশু কিনতে আসে তানোর আতিকুর রহমান বলেন, প্রতি বছর এ হাট থেকে কোরবানীর পশু করে থাকি। সেই জন্য এবারের গরু ক্রয়ের জন্য হাটে এ সে দেখি মাত্র একটি গরু উঠেছে। তাই পরের সপ্তাহে কিনবো। আজ ফেরৎ যাচ্ছি।

গরু ব্যবসায়ী হাশেম আলী জানান, সারা বছর ঠুকঠাক ব্যবসা চললেও কোরবানীর সময় ভালো ব্যবসা হওয়ার আশা করি। কিন্ত গত ঈদে থেকে মহামারি করোনার জন্য সরকারী বিধিনিষেধের জন্য হাতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম হওয়ায় ব্যবসা ভালো হয়নি। করোনা বেড়ে যাওয়ায় এ বছরও একই অবস্থা। কেশরহাটের প্রধান ইজারাদার সাইদুর রহমান জানান, করোনা ভাইরাসের কারনে হাট বন্ধ ছিলো।

স্বাস্থ্য নেমে স্বল্প পরিসরে পশু হাট বসানোর অনুমোতি পাওয়ায় হাট কমিটি পশু আমদানীর জন্য ব্যপক প্রচার-প্রচারণঅ মাইকিং করেও কাল পুরো হাট মিলে মাত্র দুইটি গরু আমদানী হয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ খারাপ হওয়ায়র কারনে ভয়ে হাটে ক্রেতা-বিক্রেতা আসছে না। এ সময় যে হাটে হাজার হাজার গরু আমদানী হতো। সেই হাটে আজ কেবল ১টি গরু। পশু আমদানী না হওয়ায় তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন