৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার যোগিপাড়ায় ৩০০জন পেলেন চাল

প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ৮:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার যোগিপাড়ায় ৩০০জন পেলেন চাল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার যোগিপাড়া ইউনিয়নের ৩০০জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। করোনাকালে বেকার হয়ে পড়া দুস্থ পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়। গতকাল রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা প্রফুল্ল কুমার, সচিব আতাউর রহমান সহ পরিষদের সদস্য এবং ত্রাণ কমিটির সদস্যবৃন্দ। ইউনিয়েনর করোনাকালে অসহায় হয়ে পড়া ৩০০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে জিআর প্রকল্পের চাল দেওয়া হয়। এর আগে নগদ অর্থও দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন