পুঠিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পুঠিয়া সংবাদদাতা : পুঠিয়ার বাঁশবাড়িয়া থেকে সজল আলী (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার আবুল কালামের ছেলে। গতকাল রোববার পুলিশ তার লাশ উদ্ধার করেন। পুলিশ জানায় খবর পেয়ে আমরা সেখানে যাই। সজল তার ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে স্হানীয় লোকজনের সহায়তায় তার লাশ উদ্ধার করি।
স্থানীয় কাউন্সিলর লতিফা বানু জানান, খবর পেয়ে ঘটনাস্হলে গিয়েছিলাম। সজলকে তার ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখি। সজলের বাবা জানান সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে থাকি। সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। তার ছেলে ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। সেখানে কর্মরত আরেকটি মেয়েকে সে বিয়ে করে।
তাদের একজন ছেলে সন্তান আছে। লকডাউনের আগে তার বউ ঢাকায় চলে গেছে। এতে সে দিশেহারা অবস্থায় ছিল। সে জন্যই সজল আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান সজলের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে।
