মোহনপুরে অটোরিকশা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মোহনপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় করোনার প্রথম ধাক থেকেই নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী, মাস্ক হ্যান্ডস্যানেটাইজার, নগদ টাকা বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
আয়েন উদ্দিন এমপির নির্দেশনায় মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সালাম মোহনপুর উপজেলার দরিদ্র অসহায়, ক্ষুদ্রনৃগোষ্ঠী পরিবারে মাঝে খাদ্য সামগ্রীসহ নগদ টাকা বিতরণ করেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণের কাজ অব্যাহত রেখেছেন।
গতকাল রবিবার সকাল ১১ টার সময় উপজেলা চেয়ারম্যানের সরকারি বাস-ভবনের সামনে অসহায় ও দরিদ্র অটো ও ভান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, বাকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।
