পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত শনিবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর বাজারস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে ৬০০ গ্রাম হেরোইনসহ আসামী মোঃ বাবুল (২৩), পিতা-মৃত সেলিম, মাতা-মোছাঃ বিবিজান, সাং-ঝলমলিয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
