৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ১৭নং ওয়ার্ডের পূর্বপাশের বেশকিছু সড়কের বেহাল অবস্থা, নেই নাগরিক সুবিধা

প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ৭:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ১৭নং ওয়ার্ডের পূর্বপাশের বেশকিছু সড়কের বেহাল অবস্থা, নেই নাগরিক সুবিধা
বিজ্ঞাপন

রোহানূজ্জামান রঙ্গন : রাজশাহী নগরীর শাহমখদুম থানার অন্তরগত ১৭নং ওয়ার্ডের পূর্বপার্শের শেখপাড়া বাইপাস থেকে ফুলতলা মোড়, ফুলতলা বাইপাস থেকে চকপাড়াসহ দুুরলের মোড় থেকে খানকার মোড় বাইপাস পর্যন্ত বেশকিছু জায়গার সড়কের বেহাল অবস্থা যা গত ৮ থেকে ১০ বছর যাবত মেরামত করা হয়নি। যার কারনে এলাকার ১০০০ বাসিন্দাকে যোগাযোগ ব্যবস্থায় পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

এ বিষয়ে সাবেক কাউন্সিলরের নিকট এলাকাবাসী বার বার অনুরোধ জানালেও তা কখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তবে বর্তমান কাউন্সিলরের এলাকাবাসীকে রাস্তা মেরামতের বিষয়ে বললেও তা এখনো বেহাল অবস্থায় বিদ্যমান। সামান্য বৃষ্টিতে কাদা মাটির কারনে হয়ে যায় চলাচলের অনুপোযুক্ত। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত থেকলেও নেই ড্রেনেজ ব্যবস্থার পর্যাপ্ততা।

এ বিষয়ে এলাকার বাসিন্দা মো : মহরম, বাইদুল, আনজু বেগম, শিল্পি বেগমসহ অনেকে বলেন দীর্ঘদিন যাবৎ তারা এ সমস্যাই ভুগছেন তারা। শুধু তাই নয় অত্র এলাকায় নেই কোন রকম ডাস্টবিনের ব্যবস্থা যার কারনে ময়লা আবর্জনা যত্রতত্র পড়ে থাকে। তাই পরিবেশ রক্ষায় ও স্থানীয় জনগণের ভোগান্তি নিরসনে উপযুক্ত ব্যবস্থ্যা গ্রহণের জন্য কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন