বাগমারায় এমপি’র নির্দেশনায় মাড়িয়া ইউনিয়নে রেজাউল হকের মাস্ক বিতরণ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ১০নং মাড়িয়া ইউনিয়ন জুড়ে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের শিকদারী হাটে আসা প্রায় ১ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক।
করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ইউনিয়নবাসীকে সচেতন করে চলেছেন তিনি। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষ যেন করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পায় সে জন্য প্রতিদিন বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ সময় উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মমতাজুল ইসলাম স্বপন, আব্দুস সালাম, সাহার আলী, মুন্টু, সাইদুর রহমান, আব্দুল জব্বার, সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণ কালে রেজাউল হক বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলি করোনা মুক্ত মাড়িয়া ইউনিয়ন গড়ি। কোন ব্যক্তি যেন করোনা ভাইরাসের সংক্রমিত না হয় সে জন্য সর্বদায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মাস্ক বিতরণ করেছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করার আহ্বান জানান। করোনা ভাইরাসের কবল থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম ইউনিয়নে অব্যাহত থাকবে বলেও জানান রেজাউল হক।
