৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বীর মুক্তিযোদ্ধা মালেক চৌধুরীর স্মৃতির প্রতি নগর আ’লীগের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা

প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ৫:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বীর মুক্তিযোদ্ধা মালেক চৌধুরীর স্মৃতির প্রতি নগর আ’লীগের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় মহিষবাথান ঈদগাহ্ ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী-কে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,

ডাঃ তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আজাদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে,

সদস্য এনামুল হক কলিন্স, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন