৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ইন্তেকাল

প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ৪:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ইন্তেকাল
বিজ্ঞাপন

মচমইল সংবাদদাতা : রাজশাহীর বাগমারা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গতকাল শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৯) বছর।

তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্ম্নীয় স্বজন রেখে গেছেন। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে। এসময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন