রাজশাহীতে যুবলীগ নেতার গণসংযোগ প্রতিবাদ করায় চার নারীকে মানপিট!
স্টাফ রিপোর্টার : কঠোর লকডাউন-এর মধ্যেই রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় গণসংযোগ ও ত্রাণের জন্য তালিকা করতে গিয়ে চার নারীকে পেটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আশরাফ বাবু ও তার কর্মীদের বিরুদ্ধে। আশরাফ বাবু মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল শুক্রবার বিকেলে নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত নারীরা ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সমর্থক বলে তিনি দাবি করেছেন। আহতরা হলেন, ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার আঞ্জুয়ারা, ফাতেমা, আঞ্জু, সাব্বির ও জয়। চন্দ্রিমা থানা ও কাউন্সিলের কাছে অভিযোগ থেকে জানা যায়, শাহিদা নামের একজন গর্ভবতী নারীকে পিটাতে ছাড়েননি আশরাফ বাবু।
কাউন্সিলর সুমন অভিযোগ করে জানান, যুবলীগ নেতা আশরাফ বাবু লকডাউন ভেঙ্গে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারণায় নামেন। এতে প্রতিবাদ জানানোর তার চারজন নারী কর্মীকে পিটিয়ে আহত করেছেন আশরাফ বাবু নিজেই। বিষয়টি নিয়ে কাউন্সিলর সুমন থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি। তবে এ নিয়ে যুবলীগ নেতা আশরাফ বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
