বাঘায় পানিতে ডুবে ছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে রোহান মিয়া (৯) নামের এক হাফিজিয়া মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। রোহান মিয়া উপজেলার হেদাতিপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও একই গ্রামের ওয়াসিম হোসেন ওরফে ওসিমের ছেলে। জানা যায়, গত বৃহষ্পতিবার সন্ধ্যার আগে বাঅড়ির পূর্ব পাশে ঘুড়ি উড়াতে যায় রোহান।
ঘুড়িটির সুতা ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে ঘুড়িটি তুলে আনতে পুকুরে নামে রোহান। সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পরে তার মা বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে এলাকার লোকজন এসে রোহান কে উদ্ধার করে। তার পিতা ওয়াসিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ছেলে মাদ্রসায় হাফিজিয়া পড়তো।
এই করোনার কারনে মাদ্রাসা বন্ধ আছে। এছাড়া ছেলে সাঁতার জানত না। বাঘা থানার নজরুল ইসলাম জানান, পুকুরে পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা হয়েছে। পরে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
