৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় দূরবর্তী স্কুল-কলেজের ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পচামাড়িয়া কলেজে আনুষ্ঠানিক ভাবে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, এলজিএসপি-৩ এর অর্থায়নে অসহায় ও দূরবর্তী ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তাদেরকে সাইকেল উপহার দেয়া হয়।

এতে সাধনপুর স্কুল অ্যান্ড কলেজ ও পচামাড়িয়া ডিগ্রি কলেজের ২২ জন ছাত্রীকে এ সুবিধা দেয়া হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন