৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়র ও নেত্রী রেনীর সাখে বিএমডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ৮:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়র ও নেত্রী রেনীর সাখে বিএমডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান বেগম আখতার জাহান। গতকাল বুধবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় মেয়র তাকে আন্তরিক অভিনন্দন জানান। সাক্ষাৎকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান বেগম আখতার জাহান। বুধবার বিকেলে উপশহরস্থ বাসভবনে সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা জানান নবনিযুক্ত চেয়ারম্যান।

এ সময় তাকে আন্তরিক অভিনন্দন জানান নারীনেত্রী শাহীন আকতার রেনী। সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন