তানোরে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরণ
তানোর প্রতিনিধি : রাজশাহী তানোরের ৭টি ইউনিয়নের (ইউপি) কর্মহীন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার খাদ্যসামগ্রী স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী উপজেলা পরিষদ চত্ত্বরে শারীরিক দূরুত্ব বজায় রেখে উপকারভোগীদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এদিন এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলঘরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ,বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
