৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের অক্সিজেন ব্যাংক

প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ৮:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের অক্সিজেন ব্যাংক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার নগরীর লক্ষীপুর মোড়ে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী এর উদ্যোগে সকাল ১১.৩০ টায় কোভিড-১৯ রোগীদের সেবায় নিয়োজিত “অক্সিজেন ব্যাংক” এর উদ্বোধন করা হয়। কোভিড-১৯ রোগীদের জরুরী অক্সিজেন সেবা নিশ্চিতকরণে এই সময়োপযোগী কার্যক্রম হাতে নিয়েছেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সংগ্রাম পরিষদের সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভি.পি রাগীব আহসান মুন্না। তিনি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উপস্থাপন করেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অক্সিজেনের নির্দিষ্ট মূল্য নির্ধারণ ও মূল্য তালিকা সংশ্লিষ্ট দোকানে টাঙানো থাকতে হবে। যে সকল কোম্পানি অক্সিজেন সিলিন্ডার রিফিল করেন তারা যেন যেকোনো কোম্পানির সিলিন্ডার রিফিল করতে বাধ্য থাকে এবং চব্বিশ ঘন্টা যেন রিফিল সার্ভিস চালু থাকে সে বিষয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন। সিটি কর্পোরেশনের উদ্যোগে ফিল্ড হাসপাতাল চালুকরণ ও অনলাইনে যে সকল ডাক্তার রোগীর সেবা দেন, তাঁদের ফি অর্ধেক করার জোর দাবী জানান।

এছাড়া তিনি বলেন সংগ্রাম পরিষদের উদ্যোগে ধীরে ধীরে করোনাকলে গরীব-অসহায় মানুষের খাদ্য সরবরাহের কাজ শুরু করা হবে এবং একটি ডাক্তার প্যানেল তৈরি করা হবে যাতে ফোনে কোভিড-১৯ রোগীদের সেবা দেয়া সম্ভব হয়। এসময় জনসাধারণকে অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন আপনারা আমরা সবাই সচেতন হলেই এই মহামারী করোনা থেকে মুক্তি পাব।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ নেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, সাবেক ছাত্রনেতা চুন্না মোরশেদ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মোঃ আবু সালেহ্ ,

শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জামাত খান, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা আলমগীর কবীর, সাবেক ছাত্রনেতা হাসান খান প্রমুখ। কোভিড-১৯ রোগীর জরুরী অক্সিজেন সেবার প্রয়োজনে হট লাইন নাম্বর : ফয়সাল- ০১৭৬৫০৬৫৫২২; গাফ্ফার আলী-০১৭৯৬৯১৮১৭৮; রাজিউল আলম-০১৭১২৮৫৩৬৬৪; ইমরান-০১৭৬১৬৫৩৪০৮।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন