৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর ম্যাচ ফ্যাক্টরী সোনালী ব্যাংকে গ্রাহক সেবায় অবহেলা

প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ৮:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর ম্যাচ ফ্যাক্টরী সোনালী ব্যাংকে গ্রাহক সেবায় অবহেলা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আবারো পূর্বের ন্যায় রাজশাহী নগরীর ম্যাচ ফ্যাক্টরী মোড়স্থ সোনালী ব্যাংক সেনাবাহিনীবাস শাখাতে গ্রাহকসেবা নিয়ে অসন্তোষ আর স্বাস্থ্যবিধি অমান্যতার বিষয়ে প্রশ্ন উঠেছে। করোনার ভয়াবহতার চরম পর্যায়েও ব্যাংক কর্তৃপক্ষ আগত গ্রাহকদের সামাজিক ও শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ সচেতন ব্যাংক গ্রাহকদের।

অভিযোগের ভিত্তিতে গতকাল সরেজমিনে গিয়ে দেখাগেছে, ব্যাংকের ভেতরে ও বাইরে দাড়িয়ে থাকা গ্রাহকদের মধ্েয সামাজিক দূরত্বের কোন বালাই নেই। একজনের শরীরের সাথে অন্যজনের দেহ প্রায় লাগালাগিবস্থা। এবিষয়ে কথা সেখানে কর্মরতদের কাছে জানতে চাইলে তারা কোন উত্তর দেননি। আর ঐ ব্যাংকের শাখা ম্যানেজারকে স্বাস্থ্যবিধির মান্যতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিরূপ মন্তব্য করেন।

এছাড়াও অভিযোগ উঠেছে সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকারের বিষয় নিয়েও। এলিট পার্সন কিংবা ভালপদে সরকারি অবসরপ্রাপ্তদের সাথে ব্যাংক কর্মকর্তারা ভাল ও বিনয়ী আচরণ করলেও ছোট পদের চাকুরীজীবি ও চতুর্থশ্রেনীর অবসরপ্রাপ্তদের সাথে বিনয়ী আচরণতো দূরের কথা অধিকাংশ সময়েই অসদাচরণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

উল্লেখ্য যে, করোনার প্রাদুরভাগ দেশে শুরু হবার পর থেকে এখন অবদি ব্যাংকটির লেনদেনে গ্রাহকদের সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়নি ব্যাংক কর্তৃপক্ষ বলে অভিযোগ নিয়মিত গ্রাহকদের। করোনাকালীন এই চরম পর্যায়েও ব্যাংক কর্মকর্তাদের চরম অবহেলা আর অসদাচরন নিয়ে ক্ষোপ প্রকাশ করেছেন অনেকেই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন