রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের শিশুকে পুকুরে ফেলে হত্যা!

Paris
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

এফএনএস: ভোলার পশ্চিম ইলিশায় মারিয়া নামে তিন মাসের এক শিশুকে পুকুরের ফেলে হত্যা অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই শিশুর বাবা মঞ্জুর আলম ও মা শাহনাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। পশ্চিম ইলিশা ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম হাওলাদার জানান, সকালে দিকে তারা খবর পেয়ে মঞ্জুর আলমের বাড়িতে যান।

মঞ্জুর স্ত্রী শাহনাজ বেগম তাদের জানায় স্বামী সন্তানসহ তিনি রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাত আড়াইটার দিকে মুখোস পরা চার ডাকাত তাদের ঘরে প্রবেশ করেন। ওই সময় শাহনাজ বেগমের হাত, পা ও মুখ বেঁধে রাখেন তারা। তার শিশু সন্তান উঠে কান্না করলে ডাকাতরা তাকে ঘরের দরজা খুলে পুকুরে ফেলে দেয়।

তারা আরও জানান, ডাকাতরা ঘরে থাকা নগদ ১৩০০ টাকা ও প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে তার স্বামীর ঘুম ভাঙলে শাহনাজ সব জানান। পুকুর থেকে তার শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে ডাকাতদের চিনতে পারেনি বলে দাবি করেন শাহনাজ।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য শিশুটি বাবা মঞ্জুর আলম ও মা শাহনাজ বেগমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris