৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে পূর্ব শক্রতার জের ধরে গৃহবধূকে হত্যার হুমকি

প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ৩:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে পূর্ব শক্রতার জের ধরে গৃহবধূকে হত্যার হুমকি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার শাহাপুর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে বাবুল ইসলামে স্ত্রী তানিয়া বেগম (২২) কে একই এলাকার কিছু বখাটে লোকজন প্রাণনাসের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে গৃহবধূ বাদী হয়ে ভবিষ্যতের জন্য গত ৫ জুলাই তানোর থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেছেন। জিডি নং ৩২০, তারিখ ৫/৭/২১ইং গৃহবধূ তানিয়ার দায়ের করা সাধারন ডায়রি সূত্রে জানা যায়, তানোর উপজেলার শাহাপুর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে

৫ জুলাই সকাল ১০টার সময় আসামী ইসাহাক আলীর ছেলে হাবিবুর রহমান, আবু সাইদ ও তার স্ত্রী নাসিমা খাতুন, মৃত আমিনুল হোসেনের ছেলে আক্তার হোসেন গৃহবধূ তানিয়ার বাড়ীর সামনে সরকারী রাস্তায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সে। বাড়ী হতে বের হয়ে আসামীদের গালিগালাজ বন্ধ করতে বললে তাকে মারমুখি ভূমিকায় অবতরণ হন এবং গৃহবধূ তানিয়াকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতিকর কথা বলতে থাকে।

ভূক্তভোগী গৃহবধূ তানিয়া বেগম জানান, একই গ্রামের ‘মামলাবাজ’ হিসাবে পরিচিত নাসিমা খাতুন হাবিবুর রহমানের নেতৃত্বে পূর্ব শক্রতার জের হিসেবে হত ১৯ জুন আমিসহ আমার স্বামী বাবুল ইসলাম, বাবা দুরুল ইসলাম, মা জায়েদা বিবি ও মামা নাসির উদ্দীন ও নানী সখিনার উপর তানোর থানায় একটি হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করে।

সেই মামলায় আমি জামিন হয়ে বাড়ী ফিরার পর আবারো আমার ও পরিবারের উপর বিভিন্ন জুলুম আরম্ভ করেছে। এ বিষয়ে তানোর থানার এসআই আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, গৃহবধূ তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি সাধারন ডায়রি এন্ট্রি করা হয়েছে। যা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন