৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ইউএনওর খাদ্য সহায়তা পেল ৫০ দুস্থ পরিবার

প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ৩:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ইউএনওর খাদ্য সহায়তা পেল ৫০ দুস্থ পরিবার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে লকডাউনে অসহায় হয়ে পড়া দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন। প্রত্যেকজনকে চাল, ডাল, লবন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন এলাকার ৫০জনের মধ্যে এই সহায়তা প্রদান করেন। ত্রাণ পেয়ে খুশি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের খোকা ফকির (৬৩) বলেন, তাঁর স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত রোগি। তিনি চলাফেরা করতে পারেন না। তিনি দিনমুজুরি হিসাবে কাজ করলেও লকডাউনে বেকার। তাই বাধ্য হয়ে স্থানীয় একজন সাংবাদিকের পরামর্শে ইউএনওর কাছে এসেছেন।

পরে তাঁকে একবস্তা খাবার দেওয়া হয়েছে। উপজেলার মচমইল গ্রামের জাহাঙ্গীর আলম নামের আরেক দিনমুজুর জানান, লকডাউনে তিনি আর কাজ পাচ্ছেন না। বাধ্য হয়ে ইউএনও এর কাছে এসে এক বস্তা খাদ্য সহায়তা পেয়েছেন। বস্তার ভেতরে চাল, ডাল, তেল, লবন, মরিচ ও মসলা রয়েছে বলে জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন