আ’লীগ নেতা পিন্টুর বড় বোনের ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু’র বড় বোন জেবুননেসা আমিন গত সোমবার রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক জেডু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু’র বড় বোন জেবুননেসা আমিন এর জানাযার নামাজ গতকাল মঙ্গলবার সকাল ১০.৩০ টায় টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু প্রমুখ।
