২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছাত্রকে বেত্রাঘাত শিক্ষক কারাগারে

প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ছাত্রকে বেত্রাঘাত শিক্ষক কারাগারে
বিজ্ঞাপন

এফএনএস : প্রাইভেটে ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগে শাহ আলম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক। গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন।

তিনি বলেন, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ফজলুল আহাম্মেদ আদর দীর্ঘদিন ধরে একই স্কুলের শিক্ষক শাহ আলমের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়ছিলেন। গত সোমবার সকাল নয়টা প্রাইভেট ওই শিক্ষকের বাসায় যায়।

প্রাইভেটের অঙ্ক পারায় শাহ আলম তাকে বেত দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে বাসায় গিয়ে আদর অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় গত সোমবার রাতে ছেলেকে মারধরের অভিযোগে ফেনী মডেল থানায় মামলা করেন আদরের বাবা সেলিম উদ্দিন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন