রাজশাহী জেলা প্রশাসকে জাতীয় তরুণ সংঘের অভিনন্দন
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক এর ১ম বর্ষপূতি উপলক্ষে জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক আবদুল জলিলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন ও ফুলের শুভেচ্ছা জানান। তিনি গত বছর ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মাস্ক পরিহিত অবস্থায় রাজশাহী জেলার জেলা প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেন।
এসময় জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি ওয়াদুদ-উল-মোঃ তাকাদ্দাছ (কাজল) বলেন এই করোনা মহামারি থেকে রাজশাহী জেলা প্রশাসকে মহান আল্লাহ তায়ালা সুস্থ্য রাখেন এবং দেশ ও দেশের মানুষের সেবা করতে পারেন এ কামনা করি। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
