তানোরে ভুয়া পিবিআই আটক
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে শামিম নামে এক ভুয়া পিবিআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। নাটোর জেলার সিংড়া উপজেলার দামকুড়ি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের পুত্র শামিম হোসেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শামিম নিজেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
