৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ২:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২৬নং কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের শ^শুর মহানগরীর মেহেরচন্ডী দিঘিরপাড়া নিবাসী হেদায়েতুল্লা হেদার (৫৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকালে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হেদায়েতুল্লা হেদা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। এদিকে পৃথক আরেকটি শোক বার্তায় বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সাবেক সহ-সভাপতি,

ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি হাসানুজ্জামান সোহাগের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল করিম মোল্লা ওরফে কোরবান আলী মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শোকা বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন