৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই বাবলুর মৃত্যুতে মেয়রের শোক

প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ২:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই বাবলুর মৃত্যুতে মেয়রের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর ছোট চাচা, ২১নং ওয়ার্ডের শিরোইল নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই বাবলুর (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে সোমবার বিকেল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল হাই বাবলু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন