শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ তাঁতী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম-আহ্বায়ক গোলাম মাহফুজ উল আলম সাগর-এর সহধর্মিণী ও বরেন্দ্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাইলা আরজুমান্দ বানু এর মেয়ে তানিয়া আফরিন প্রীতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ভোর পাঁচটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক জেডু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তানিয়া আফরিন প্রীতি এর জানাযার নামায সোমবার বাদ যোহর টিকাপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য মোকাদ্দেস হোসেন লাবলু, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবিব, নগর তাঁতী লীগ আহ্বায়ক আনারুল ইসলাম আনার, সদস্য সচিব মোকশেদ উল আলম সুমন সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ। জানাযা শেষে মরহুমার দাফনকার্য টিকাপাড়া গোরস্থানে সম্পন্ন করা হয়।
