পবার নওহাটায় রেডক্রিসেন্টের খাদ্য বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার নওহাটায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন রেডক্রিসেন্ট নেতৃবৃন্দ। জানা গেছে, রাজশাহী জেলা রেডক্রিসেন্টের পক্ষ থেকে প্রতিদিন ৩০০ দরিদ্র মানুষের মাঝে আগামী ৩০ দিন এই খাদ্য বিতরন করা হবে। করোনা কালে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের হাতে খাদ্য পৌঁছে দিতে প্রতিদিন বিভিন্ন উপজেলায় গিয়ে এই খাদ্য বিতরন করা হবে।
গতকাল রোববার প্রথম দিন নওহাটায় দরিদ্রদের মাঝে খাদ্য বিতরনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। দরিদ্র মানুষের হাতে খাদ্য তুলে দিয়ে এর উদ্বোধন করেন রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
উপস্থিত ছিলেন রেডক্রিসেন্টের সেক্রেটারি শফিকুজ্জামান শফিক, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রেডক্রিসেন্টের নির্বাহী সদস্য ও সোনালী সংবাদের সম্পাদক মো: লিয়াকত আলী, রেডক্রিসেন্টের নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, সামাউন ইসলাম, জিয়া উদ্দিন জিয়া।
