৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় লকডাউনের প্রথমদিনে প্রহারের শিকার কলেজ শিক্ষক!

প্রকাশিত: ২ জুলাই ২০২১, ১১:১৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় লকডাউনের প্রথমদিনে প্রহারের শিকার কলেজ শিক্ষক!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা লকডাউনের বিধিনিষেধের নামে এক কলেজ শিক্ষক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার সাঁকোয়া গ্রামে নিজ বাড়ির দরজার সামনে গত বৃহস্পতিবার বিকেলে অসুস্থ আব্দুল আজিজকে এ্যাসিল্যান্ড মাহামুদুল হাসানের উপস্থিতিতে পিটিয়ে আহত করা হয় বলেও অভিযোগ উঠে। এ ঘটনাটি বাগমারায় ভাইরাল হয়ে পড়ে রাতে। কলেজ শিক্ষকদের মাঝে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। আহত আব্দুল আজিজ সাধনপুর পঙ্গু ও শিশু নিকেতন ডিগ্রি কলেজের প্রভাষক।

আব্দুল আজিজ অভিযোগ করেন, তিনি অসুস্থ থাকায় নিজ বাড়ির সামনে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাস্তায় বসেছিলেন। এসময় এ্যাসিল্যান্ড মাহামুদুল হাসানসহ পুলিশের একটি গাড়ী ওইদিক দিয়ে যাচ্ছিলো। এরপর গাড়ী বহর থেমে আব্দুল আজিজকে ধরে অতর্কিত পেটাতে শুরু করে। পিটিয়ে আহত করা হয় ওই শিক্ষককে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনাটি বাগমারায় ভাইরাল হয়ে পড়ে রাতে। বাগমারার এক আওয়ামী লীগ নেতা রাত ১০টার দিকে ঘটনাটি তুলে ধরে কলেজ শিক্ষক আজিজের ছবিসহ একটা পোস্ট করেন ফেসবুকে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে উপজেলার শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে এ্যাসিল্যান্ড মাহমুদুল হাসান অভিযোগ অস্বীকার করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন