৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওয়ার্ড আ’লীগ নেতার বড় ভাইয়ের জানাযা অনুষ্ঠিত

প্রকাশিত: ২ জুলাই ২০২১, ১১:১৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ওয়ার্ড আ’লীগ নেতার বড় ভাইয়ের জানাযা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ১৭ নং (পূর্ব) ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এর বড় ভাই, আওয়ামী লীগ নেতা ফজলুল হোসেন ও নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইমন এর নানি রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ফজলুল হোসেন এর জানাযার নামাজ আজ শুক্রবার বাদ জুম্মা বড় বনগ্রাম মাষ্টার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে বালুর মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, শাহমখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু,

১৭ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ১৭ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইমান আলী সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ। পরে বাদ আসর সি.এন্ড.বি মোড়ে নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইমন এর নানি রোকেয়া বেগম এর জানাযার নামাজে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন