আহত মাহাতাবকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতকাল বৃহষ্পতিবার বেলা ২ ঘটিকায় তাকে দেখতে যান এবং আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আরিফ রতন, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি মনন কান্তি দাস সহ রামেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
