সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

৩৮ বছরে পা দিলেন দুই বাঙলার জনপ্রিয় অভিনেত্রী জয়া

Paris
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

এফএনএস : বয়স যেন তার কাছে শুধু একটা সংখ্যা। যে কোনো অষ্টাদশী অভিনেত্রীকে সহজেই মাত দিতে পারেন। তিনি আর কেউ নন, মডেল ও অভিনেত্রী জয়া আহসান। তিনি তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছেন দুই বাংলার আপামর দর্শক মহলকে। বৃহস্পতিবার ছিলো দুই বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। দেখতে দেখতে জীবনে ৩৭টি বসন্ত পেরিয়ে ৩৮-এ পা দিলেন তিনি। ১৯৮৩ সালের ১ জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়া আহসান। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় সরব ছিলেন তিনি। নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়ে জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়।

তবে অভিনয় শুরুর আগে নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন জয়া। জয়া আহসানের প্রথম সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’। এটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর বড় পর্দায় দীর্ঘ বিরতি দিয়ে নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিতে অভিনয় করে নতুন করে সবার নজর কাড়েন জয়া। এতে অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এ ছাড়া টলিউডের ‘বিসর্জন’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘ডুবসাঁতার’, ‘ফিরে এসো বেহুলা’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘আবর্ত’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘জিরো ডিগ্রি’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘রাজকাহিনী’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’, ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘খাঁচা’, ‘পুত্র’, ‘দেবী’, ‘এক যে ছিলো রাজা’, ‘ক্রিসক্রস’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’ ও ‘অলাতচক্র’।

জয়া আহসান এখন পর্যন্ত ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৭টি মেরিল-প্রথম আলো পুরস্কার, ২টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ মোট ২৮টি পুরস্কার অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজকের আসনটিও দারুণভাবে সামলেছেন জয়া আহসান। তার প্রথম প্রযোজনা ‘দেবী’। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৯ অক্টোবর। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেন অনম বিশ্বাস।


আরোও অন্যান্য খবর
Paris