সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নোবেল বাবা হলেও জানেন না তার স্ত্রী

Paris
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

এফএনএস : মাইনুল হাসান নোবেল। শুরু থেকেই একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন। কলকাতার জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো’র মাধ্যমে আলোচনায় আসেন। কিন্তু আলোচনার শুরু থেকে যেমন দুই বাংলার পছন্দের তালিকায় ছিলেন তেমনি একটা শ্রেণি তার নানা সময়ের ‘আচরণে’ অসন্তোষ প্রকাশ করে। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি।

আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’ এই পোস্ট দেখে অনেকে শুভ কামনা জানিয়েছিলেন। কিন্তু তার স্ত্রী জানালেন ভিন্ন কথা। নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ গণমাধ্যমকে জানান, তিনি মা হচ্ছেন না। এমন কোনো সম্ভাবনাও আপাতত নেই। সালসাবিল বলেন, ‘নোবেলের স্ট্যাটাস থেকেই আমি মা হওয়ার খবর জানি। এটা ভুয়া। আমি তো প্রেগন্যান্ট না।

আপাতত মা-ও হচ্ছি না।’ নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপাতে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে উঠে আসেন তিনি। তবে ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন। নোবেল বিয়ে করেন সালসাবিল মাহমুদকে। অনেকটা গোপনেই সারেন এই বিয়ে।


আরোও অন্যান্য খবর
Paris