তানোরে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কোয়েলহাট গুচ্ছ গ্রামের হতদরিদ্র বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী এসব খাদ্য সহায়তা সমাজের দরিদ্র মানুষের মাঝে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, গতকাল বুধবার বিকেলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম ও পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
