৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়রকে ৬ অক্সিজেন সিলিন্ডার দিয়েছে আইইবি

প্রকাশিত: ১ জুলাই ২০২১, ৪:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়রকে ৬ অক্সিজেন সিলিন্ডার দিয়েছে আইইবি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহী সিটি কর্পোরেশনকে ৬টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্র। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের অক্সিজেন সিলিন্ডার তুলে দেন নেতৃবৃন্দ।

এ সময় আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাসার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রফেসর ড. আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান (এডমিন) প্রকৌশলী প্রফেসর শামিমুর রহমান, সম্মানী সম্পাদক প্রকৌশলী প্রফেসর মোঃ নিজামুল হক সরকার, কাউসিল সদস্য প্রকৌশলী তাকের মোশাররফ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশনের হটলাইন নম্বরে (০১৭৫৮- ৯০১ ৯০৩) কল করলেই বাড়িতে পৌছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সেবার এই কার্যক্রমে আইইবি রাজশাহী কেন্দ্রের দেওয়ায় ৬টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন