৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডাবলু সরকারের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১ জুলাই ২০২১, ৪:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ডাবলু সরকারের খাদ্য সামগ্রী বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার বিকালে কুমারপাড়া সরকার টাওয়ারে করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান,

১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, আওয়ামী লীগ নেতা গৌতম দাস, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব শেখ, নগর হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ।

প্রতিদিনের মত চলমান করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যেয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী মধ্যে- চাউল, মুরগী, ডিম, মালটা, আপেল, বেদানা, আম, দুধ, চিনি, চাপাতি, কলা, পেয়ারা, লেবু, লটকন সহ ইত্যাদি সামগ্রী বিতরণ করেন। সর্বোমোট ২০ টি প্যাকেট প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন