সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নায়িকা শাবনূর চমকে দিলেন

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : অনেক দিন থেকেই চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিচ্ছেন এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে নানা কারণে তা আর হয়ে উঠছে না। এবারও দিলেন একই রকমের ইঙ্গিত। তবে পোক্তভাবে। প্রকাশ করলেন নতুন ছবির একটি লুক। যা দেখে শাবনূর ভক্তদের মধ্যে আনন্দের বান। মানে প্রিয় নায়িকা ফিরছেন চলচ্চিত্রে। ছবির নাম ‘অপরাজিতা’।

যা পরিচালনা করছেন শাহরিয়ার অনিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নতুন ছবির ঘোষণা দিয়েছেন শাবনূর। দীর্ঘদিন ধরেই তিনি পর্দার আড়ালে রয়েছেন। বেশ কয়েক বছর ধরেই একমাত্র সন্তান আইজানকে নিয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়।

তাই ভক্তরা ছবির নতুন লুকে বেশ আপ্লুত। পোস্টারে দেখা যায়, ঘোমটার আড়ালে ক্ষত-বিক্ষত এসিডদগ্ধ মুখের একপাশ। ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘‘দীর্ঘ বিরতির অবসান! পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসবো আপনাদের মাঝে! সবার দোয়া প্রার্থী।’’ এখন অপেক্ষার পালা, কবে ফিরছেন নব্বই দশকের সেরা এই নায়িকা!


আরোও অন্যান্য খবর
Paris