সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ঝলক দেখালেন অপু বিশ্বাস

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

এফএনএস : বাচ্চা হওয়ার পর থেকে বেশ মুটিয়ে গিয়েছিলেন। মোটা, মোটা বলে অনেক কথাই শুনতে হয়েছে তাকে। কাজ পাওয়া নিয়েও অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে। সেই অপু বিশ্বাস নিজেকে বদলে নিচ্ছেন। মন দিয়েছেন ফিগার ঠিক রাখার মিশনে। এরইমধ্যে বেশ ওজন কমিয়ে এনেছেন। ঝড়েছে মেদ। স্বভাবতই বেড়েছে সৌন্দর্যের জৌলুস। খাদ্য তালিকা পরিবর্তনের পাশাপাশি নিয়মিতই জিমে গিয়ে শরীর চর্চা করছেন অপু বিশ্বাস। তারই ঝলক দেখা যায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায়।

জিমে গিয়ে কখনো একা, কখনো বা ছেলে জয়কে নিয়ে ছবি পোস্ট করেন এই নায়িকা। সোমবার সকালে কালো পোশাকে কিছু ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন অপু। সেখানে মেকাপহীন অপু গ্ল্যামারের ছটায় শরীরী উষ্ণতা ছড়িয়েছেন। যা বেশ মনে ধরেছে নেটিজেনদের। ‘গুড মর্নিং’ ক্যাপশনের ছবিগুলোতে দুই ঘণ্টার ব্যবধানে ৬০ হাজারেরও বেশি লাইক পড়েছে।

মন্তব্য দেখা গেল ১০ হাজারের মতো। ছবির এ পোস্ট শেয়ারও করেছেন প্রায় ২০০ জন। অপু বিশ্বাস এই মুহূর্তে বেশ কিছু সিনেমায় কাজ করছেন। তার ব্যস্ততা এখন চলচ্চিত্রকে ঘিরেই। সদ্যই শেষ করেছেন ‘বৃক্ষছায়া’ ছবির কাজ। শুরু করেছেন ডি এ তায়েবের বিপরীতে একটি সিনেমার শুটিং।

মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, কলকাতায় নচিকেতা চক্রবর্তীর গল্পে ‘শর্টকাট’ নামের সিনেমা দুটি। সর্বশেষ ঢালিউড কুইন’খ্যাত এই নায়িকার ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সেই সিনেমায় অপুর নায়ক ছিলেন লাভার বয় বাপ্পী চৌধুরী।


আরোও অন্যান্য খবর
Paris