২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে ইউপি সদস্যর প্রতারণা!

প্রকাশিত: ২৭ জুন ২০২১, ২:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
তানোরে ইউপি সদস্যর প্রতারণা!
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে মৃত ব্যক্তির স্ত্রীকে বিধবাভাতা পাইয়ে দেবার নামে দুই হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যর বিরুদ্ধে। ওই ইউপি সদস্যর নাম মুনজুর রহমান। তিনি পাঁচন্দর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগির বাড়ি একই এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে। এই ঘটনায় গ্রামবাসীর মধ্যে চাপাক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এনিয়ে ডাঙ্গাপাড়া গ্রামের বয়স্ক ভাতাভোগী শরিফুল ইসলাম বলেন, মোবাইল ফোনে বয়স্ক ভাতার টাকা আসবে তাই নতুন নাম্বারে নগদ একাউন্ট খোলার জন্য একটি সিমের দাম ৫০০ টাকা নিয়ে একাউন্ট খুলে দিয়েছেন।

কিন্তু কার্ডে ভুল নাম্বার উল্লেখ করায় বেশ কয়েক মাসেও তিনি ভাতা পাচ্ছেন এবিষয়ে ইউপি সদস্য মুনজুর রহমান বলেন, বিধবা ভাতার কোঠা পূরণ হয়ে গেছে। তাই ওই নারীকে ভিজিডি কার্ড করে দেয়া হয়। তবে, তিনি টাকা নিলেও সংশ্লিষ্ট অফিসে খরচাপাতি দিয়েছেন বলে জানান মেম্বার মুনজুর রহমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন